এতদিন পর্যন্ত শুধু চেয়ে চেয়ে দেখেছে আর পরিকল্পনা করেছে রিয়াল মাদ্রিদ।
এবার তারা একটি পা দিয়েই ফেলল।
প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে কিলিয়ান এমবাপেকে এই গ্রীষ্মেই নিয়ে আসতে টাকার বস্তা কাঁধে তুলে নিল লা লিগার ক্লাবটি।
হ্যাঁ, স্প্যানিশ গণমাধ্যম ‘মার্কা’ নিশ্চিত করেছে, বিশ্বকাপজয়ী ফরাসি তারকাকে দলে আনতে পিএসজির টেবিলে ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব রেখেছেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।
দলবদলের বাকি আছে আর মাত্র এক সপ্তাহ।
তবু রিয়াল মাদ্রিদ ভীষণ আশাবাদী, এই মৌসুমেই তারা এমবাপেকে দলে নিয়ে আসতে পারবে।