এবার রোনালদোকে আনার পরিকল্পনা পিএসজির!

মেসির বেলায়ও একই ধরনের পোস্ট করেছিলেন কাতারের আমির খলিফা বিন হামাদ আল থানির ভাই।
পিএসজির সঙ্গে চুক্তির বিষয়ে নিশ্চিত হওয়ার আগেই কাতারি আমিরের ভাই পোস্ট করে জানিয়ে দিয়েছিলেন, মেসি পিএসজিতেই আসছেন।

এবার একই কাণ্ড ঘটালেন কাতারি আমিরের আরো এক আত্মীয়।
খোদ কাতার আমির খলিফা বিন হামাদ আল থানির টুইটার পেজ থেকেই পোস্ট করা হলো একসঙ্গে মেসি এবং রোনালদোর ছবি।
যেখানে রোনালাদোর ছবিটাও তৈরি করা হলো পিএসজির জার্সিতে।
সেই টুইটে বেশ কয়েকটি ভাষায় লেখা হলো, ‘সম্ভবত।’

অর্থ্যাৎ, পিএসজির মালিক, কাতারের আমির কিংবা তার পরিবার খুবই আশাবাদী যে, সম্ভবত মেসি এবং রোনালদোকে তারা একই ক্লাবে, একই জার্সিতে খেলানোর জন্য নিয়ে আসতে পারবেন একই ছাতার নিচে।
ফুটবলের দলবদলের বাজারে এখন যে পরিস্থিতি, এমনটা ঘটলে অবাক হওয়ার কিছুই থাকবে না।

Comments (0)
Add Comment