‘আমরা ক্ষমা করব না, ভুলব না’

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি হামলাকারীদের খুঁজে বের করার শপথ করে বলেছেন,’আমরা ক্ষমা করবো না, আমরা ভুলে যাব না।
আমরা তোমাদের খুঁজে বের করব এবং এর জন্য তোমাদের মূল্য দিতে হবে।’
শুক্রবার এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বাইডেন প্রতিশ্রুতি দিয়ে বলেছেন আফগানিস্তান থেকে লোকজন সরিয়ে নেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বলেন, ‘আমরা সন্ত্রাসীদের দ্বারা হতাশ হবো না।
তাদেরকে আমাদের মিশন বন্ধ করতে দেব না।
আমরা লোকজন সরিয়ে নেওয়া কাজ অব্যাহত রাখব।’

Comments (0)
Add Comment