আফগানিস্তান থেকে কুকুর-বিড়াল সরাতে ৪ কোটি টাকায় বিমান ভাড়া!

আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে পোষা প্রাণীদের একটি আশ্রম চালাতেন সাবেক ব্রিটিশ নৌ কর্মকর্তা পল পেন ফার্থিং।
যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে আশ্রমের দুইশ কুকুর-বিড়াল সরিয়ে নিতে পাঁচ লাখ ডলার ( বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ২৬ লাখ টাকা) দিয়ে একটি বিমান ভাড়া করেছিলেন তিনি।
কিন্তু স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় কাবুল বিমানবন্দরের বাইরে বোমা হামলায় সব ওলট-পালট হয়ে যায়।
আপাতত কাবুলেই থাকতে হচ্ছে পশুপ্রেমী ৫২ বছর বয়সী এই সামারিক কর্মকর্তাকে।

এ ব্যাপারে পল জানান, বিস্ফোরণের আগেই বিমানবন্দরের ভেতরে কুকুর-বিড়াল নিয়ে কাবুল ছাড়ার অপেক্ষা করছিলেন পল।
শেষ মুহূর্তে বাইডেন প্রশাসন কাবুল ছাড়ার ক্ষেত্রে নিয়মে পরিবর্তন আনে।
ফলে ওই দিন তার কাবুল ছাড়ার পরিকল্পনা ভেস্তে যায়।
বিমানবন্দর ছাড়ার সময় বিস্ফোরণের কবলে পড়েন পল।

পল কেন ব্রিটিশ সরকারের সহায়তায় বিমানবন্দর ছাড়লেন না প্রশ্ন উঠলে পল জানান, কাবুল বিমানবন্দর মার্কিনিদের নিয়ন্ত্রণে। তাই তাদের নিয়মই মানতে বাধ্য হয়েছেন পল।

Comments (0)
Add Comment