কাবুল ছাড়ার চূড়ান্ত পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে বিশ বছর অবস্থান করার পর রাজধানী কাবুল থকে চলে যাওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনীগুলো।

সেনাদের প্রত্যাহারের আগ মুহূর্তে কাবুল বিমানবন্দরে অবস্থান করা অবশিষ্ট এক হাজারের কিছু বেশি বেসামরিক সরানোর কাজ চলছে।

রোববার পশ্চিমা এক নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানিয়েছেন, অবশিষ্ট বেসামরিকদের সরানোর প্রক্রিয়া শেষ করার দিনক্ষণ ও সময়ের ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।

কাবুল বিমানবন্দরে নিয়োজিত ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, সকল বিদেশি বেসামরিক ও ঝুঁকিতে থাকা লোকদের আজকের মধ্যে সরানোর বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই।
প্রক্রিয়া সম্পন্ন হলেই বাহিনীগুলো রাজধানী কাবুল ত্যাগ করা শুরু করবে।

Comments (0)
Add Comment