‘বায়রাকতার আকিনজি’ তুরস্কের নির্মিত অত্যাধুনিক অস্ত্র।
এটি গোটা বিশ্বের মধ্যে অন্যতম সেরা ‘অ্যাটাক ড্রোন’।
বিক্রির জন্য উন্মুক্ত ড্রোনটি এয়ার লঞ্চড ক্রুজ মিসা’ইল বহনে সক্ষম।
রেঞ্জ ৩০০ মাইল এবং প্রায় ৪০ হাজার ফুট উচ্চতায় উড়তে পারে।
ইন্টারনাল বে’তে ৪০০ কেজি ও এক্সটার্নাল বে’তে ৯৫০ কেজি অস্ত্র বহনে সক্ষম।
ইউক্রেনের নির্মিত দুইটি এআই-৪৫০ টার্বোপ্রোপ ৪৫০ হর্সপাওয়ারের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই ড্রোনে।
গত রোববার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ টেকিরদাগে এই বিশেষ ড্রোনের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশ নিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন, আমাদের নতুন ড্রোন এরই মধ্যে বিশ্ব জয় করেছে।
তুরস্ক যুদ্ধ ড্রোন প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ ৩-এ উঠে এসেছে।