চার ম্যাচ জিতলেই র‍্যাংকিংয়ের পাঁচে চলে যাবে বাংলাদেশ

কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
আর মাস দেড়েক পরই কুড়ি ওভারের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে ১৬টি দেশ।
তার আগে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ।
যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল।
তাই এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও প্রত্যাশার পারদ বেশ উঁচুতে।
কাগজে-কলমে শক্তির বিচারেও সেই অস্ট্রেলিয়ার চেয়ে পিছিয়ে বাংলাদেশ সফরে আসা বর্তমান কিউই দলটি।

গত মাসে বাংলাদেশ সফরে আসা ৯ ক্রিকেটারকে নিজেদের বিশ্বকাপ স্কোয়াডে রেখেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
অন্যদিকে বিশ্বকাপ স্কোয়াডে থাকা একজন খেলোয়াড়কেও বাংলাদেশ সফরে পাঠায়নি নিউজিল্যান্ড।
মোটামুটি এক অনভিজ্ঞ দল নিয়েই টি-টোয়েন্টি সিরিজটি খেলতে এসেছে তারা।

তাই অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারানোয় এবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রত্যাশা ৫-০’তে হোয়াইটওয়াশ করার।
আর তা করতে পারলে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়েও বড় লাফ দেবে বাংলাদেশ দল।
পুরো সিরিজের সব ম্যাচ জিতলে পাঁচ ধাপ এগিয়ে র‍্যাংকিংয়ের পাঁচ নম্বরেই উঠে যাবে টাইগাররা।

Comments (0)
Add Comment