টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে তিন ধাপ এগোলো বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জয়ের ধারা খুঁজে পেয়েছে বাংলাদেশ দল।
জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও শুভসূচনা করেছে টাইগাররা।
বুধবার কিউইদের মাত্র ৬০ রানে অলআউট করে ৭ উইকেটের সময় সহজ জয় পেয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

এ জয়ের পুরস্কার মিলেছে আইসিসি র‍্যাংকিংয়েও।
আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের হালনাগাদ।
তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ওয়েবসাইটে দেখা যাচ্ছে, বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের সাত নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।

Comments (0)
Add Comment