রোমাঞ্চকর ম্যাচে সিরিজ ২-০ করে ফেলল বাংলাদেশ

একপেশে জয় নয়, ম্যাচের মীমাংসা করতে লড়তে হয়েছে শেষ বল পর্যন্ত।
ম্যাচে ছড়িয়েছে উত্তেজনা।
মিরপুরে আজকের উইকেটের অবস্থা আগের ম্যাচের মতো করুণ ছিল না।
আগে ব্যাট করতে নেমে বেশ ভালো সংগ্রহই করেছিল বাংলাদেশ।
এই মাঠে ১৪১ মোটেও খারাপ সংগ্রহ নয়। ওপেনিং জুটিও হয়েছে লম্বা।
তবে প্রথমদিকে যেভাবে রান উঠছিল, শেষে তেমনটা ওঠেনি।
এই সংগ্রহ নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ রানে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
এই সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

Comments (0)
Add Comment