অস্ট্রেলিয়াকে টপকে ছয় নম্বরে উঠে এলো টাইগাররা

টি-টোয়েন্টিতে রীতিমত স্বপ্নের ফর্মে আছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার পর এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডকেও নাকানি চুবানি খাওয়াচ্ছে টাইগাররা।
সিরিজের টানা দুই ম্যাচেই তারা পেয়েছে জয়।

প্রথম ম্যাচে কিউইদের মাত্র ৬০ রানে অলআউট করে ৭ উইকেটের সহজ জয় পায় মাহমুদউল্লাহ রিয়াদের দল।
তবে মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়টা এত সহজ ছিল না।
১৪১ করেও স্বস্তিতে ছিল না স্বাগতিকরা।

শেষ বল পর্যন্ত লড়েছে নিউজিল্যান্ড।
যদিও অপ্রতিরোধ্য টাইগারদের জয়রথ থামাতে পারেনি।
শ্বাসরুদ্ধকর লড়াই ৪ রানে জিতে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।

এ জয়ের পুরস্কার মিলেছে আইসিসি র্যাংকিংয়েও। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের হালনাগাদ।
তবে আইসিসি’র ওয়েবসাইটে দেখা যাচ্ছে, বর্তমানে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের ছয় নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।

Comments (0)
Add Comment