‘এমইউ ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়’

মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও হোয়াইট হাউজের প্রধান মেডিক্যাল উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, করোনার নতুন শনাক্ত হওয়া এমইউ ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি না।
তবে আমরা এর দিকে নজর রাখছি এবং সব ধরনের পদক্ষেপ নেওয়ার ব্যাপারে গুরুত্ব দিচ্ছি।

সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ড. ফাউচি বলেন, এই নতুন ভ্যারিয়েন্ট মোকাবিলায় যা যা করার দরকার তা আমরা জোরালোভাবে করছি।
আমরা এ সংক্রান্ত প্রতিটি বিষয়ই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।
কারণ একেকটা অসতর্ক পদক্ষেপ আমাদের সবারই অমঙ্গলের কারণে হয়ে দাঁড়াবে।

Comments (0)
Add Comment