জয়ের ধারায় ফিরতে মরিয়া টাইগাররা

ঘরের মাঠে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে হারের তিক্ততা হজম করতে হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর বাজে ব্যাটিংয়ে ডুবে গিয়েছিল জয়ের আশা।
চেনা কন্ডিশনেও তাই ব্যাটিংটা চিন্তার কারণ হয়ে গেছে বাংলাদেশ দলে।
কন্ডিশনে মানিয়ে নিয়ে চ্যালেঞ্জ জানাচ্ছে সফরকারীরাও।

সবমিলিয়ে তাই টাইগারদের শক্তভাবে ঘুরে দাঁড়ানোর কোনো বিকল্প নেই।
বিশেষ করে ব্যাটিংয়ে উন্নতির দিকে ফোকাস করছে স্বাগতিকরা।
আগের ম্যাচের স্মৃতি ভুলে জয়ের ধারায় ফেরাই এখন বাংলাদেশ দলের মূল টার্গেট। সাকিব-মাহমুদউল্লাহরা সেরা ক্রিকেট খেলতে পারলে আজই নিশ্চিত হতে পারে টানা তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ জয়।
সিরিজের চতুর্থ ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ দল।
মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকাল ৪টায়।

Comments (0)
Add Comment