আফগানিস্তানে নিষিদ্ধ হচ্ছে নারীদের ক্রিকেট খেলা

তালেবান সরকারের অধীনে নারীদের জন্য খেলাধুলা বিশেষ করে ক্রিকেট নিষিদ্ধ করা হবে।
এমনকি জাতীয় নারী ক্রিকেট দলকেও নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন তালেবানের এক কর্মকর্তা।
বুধবার গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তালেবানের কালচারাল কমিশনের ডেপুটি প্রধান আহমাদুল্লাহ ওয়াসিক জানিয়েছেন, নারীদের খেলাধুলার কোনো প্রয়োজনীয়তা নেই।
নারীদের ক্রিকেট খেলার কোনো অনুমোদন দেওয়া হবে না, তাদের ক্রিকেট খেলা উচিতও নয়। কারণ ক্রিকেটের মতো খেলাধুলায় নারীদের শরীর ও মুখমণ্ডল ঢেকে রাখা সম্ভব নয়।
ইসলাম নারীদের এ ধরনের খেলাধুলায় অনুমোদন দেয় না।

তিনি বলেন, মিডিয়ার এমন যুগে খেলাধুলার সব ছবি ও ভিডিও মানুষ সরাসরি দেখতে পারে।
যে সব খেলাধুলার মাধ্যমে নারীদের শরীর ঢেকে রাখা সম্ভব নয় সে সব খেলাধুলার অনুমোদন ইসলাম দেয় না, আফগানিস্তানও দেবে না।

 

Comments (0)
Add Comment