এভারেস্ট লিগে খেলতে ছাড়পত্র চেয়েছেন তামিম ইকবাল

জাতীয় দলের হয়ে প্রায় দেড় বছর টি-২০ খেলছেন না ওপেনার তামিম ইকবাল।
তরুণদের সুযোগ করে দিতে শেষ পর্যন্ত আসন্ন টি-২০ বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছেন বাঁহাতি এ ওপেনার।
হাঁটুর ইনজুরি কাটিয়ে যদিও বিশ্বকাপ খেলতে পারতেন তিনি।

বিশ্বকাপ না খেললেও নেপালের ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলার প্রস্তাব পেয়েছেন তামিম।
এ টুর্নামেন্টে খেলতে ছাড়পত্রের জন্য বিসিবির কাছে চিঠি দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ‘ইপিএল খেলার জন্য তামিম চিঠি দিয়েছে। বিসিবিও তাকে ছাড়পত্র দিতে চায়। দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’

Comments (0)
Add Comment