সাংবাদিকদের অর্ধ-উলঙ্গ করে মারধর করলো তালেবান

আফগানিস্তানে তালেবান নতুন সরকার গঠনের পর নিজেদের অধিকারের দাবিতে বিক্ষোভ করছেন আফগানিস্তানের অনেক নারী।
বিক্ষোভের সংবাদ প্রকাশ করায় তালেবানের সদস্যরা আফগানিস্তানের অন্তত দু’জন সাংবাদিককে বেধড়ক পিটিয়েছে।
তালেবানের মারধরে আহত দুই সাংবাদিকের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে অনেকে সমালোচনা করছেন।

আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম এতিলাত্রোজ ও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস টাইমসের প্রতিবেদক মারকাস ইয়াম ছবি দু’টির সত্যতা নিশ্চিত করেছে।
মারকাস ইয়ামের টুইট করা ছবিতে দেখা যায়, স্থানীয় দুই সাংবাদিকের অন্তর্বাস ছাড়া সব পোশাক খুলে ফেলা হয়েছে।
তাদের শরীরে মারপিটের অসংখ্য দাগ। তালেবানের বেধড়ক মারপিটে রক্তাক্ত ও কালো হয়ে গেছে তাদের শরীর।

এতিলাত্রোজের টুইট করা ছবিতেও ওই দুই ব্যক্তিকে দেখা যায়।
আফগানিস্তানের এই গণমাধ্যম জানায়, তালেবানের মারধরের শিকার দুই সাংবাদিক তাদের প্রতিষ্ঠানেই কর্মরত।
একজনের নাম তাকি দারিয়াবি এবং অন্যজন নেমাতুল্লাহ নাকদি। তাদের দু’জনের শরীরের জখম প্রায় একই।

Comments (0)
Add Comment