‘পেছনের দরজা দিয়ে মুখ্যমন্ত্রী হতে হচ্ছে মমতাকে’

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, তৃণমূল কংগ্রেসকে বাঁচানোর জন্য তাকে এখন পিছনের দরজা দিয়ে মুখ্যমন্ত্রী হতে হচ্ছে। জোর করে ভবানীপুর আসনে উপনির্বাচন করাতে হচ্ছে। একবার পদত্যাগ করে দেখুন, দল থাকে কিনা।
গতকাল রবিবার হিন্দুস্তান টাইমসের অনলাইনে প্রকাশিত এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাখণ্ডে দুই বার, আসাম, কর্ণাটকে একবার মুখ্যমন্ত্রী বদল হয়েছে। আর গুজরাটে হঠাত্ মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী পদত্যাগ করেছেন। তাতে দেখা যাচ্ছে, গত ছয় মাসে চার মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিয়েছে বিজেপি।
এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেন, মাত্র ছয় মাসে চতুর্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগ!
বিজেপিতে হচ্ছেটা কী’ এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই বিজেপির রাজ্য সভাপতি তার ক্ষোভ প্রকাশ করেছেন।

 

দিলীপ ঘোষ বলেন, আমাদের দলে কী চলছে তা নিয়ে মাথা ঘামাতে হবে না।
আজকে তৃণমূলকে বাঁচানোর জন্য পিছনের দরজা দিয়ে মুখ্যমন্ত্রী হতে হচ্ছে তাকে।

 

Comments (0)
Add Comment