আফগানিস্তানে ফ্লাইট চলাচলে সহযোগিতা করছে কাতার-তুরস্ক

তালেবানের ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো আফগানিস্তানে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের সংস্কার শেষে রোববার থেকে বিমান চলাচল শুরু হয়।
বিমান চলাচলে কারিগরি সহায়তা করছে কাতার ও তুরস্ক।
শিগগিরই বাণিজ্যিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশা কর্তৃপক্ষের।

গত মাসে গনি সরকারের পতনের পর থমকে যায় আফগানিস্তান। বন্ধ হয়ে যায় সবকিছু।
ভেঙে পড়ে যোগাযোগব্যবস্থা।
বন্ধ হয়ে যায় সব ধরনের ফ্লাইট চলাচল।

Comments (0)
Add Comment