অধিনায়কত্ব হারাচ্ছেন ভিরাট কোহলি!

নানা জল্পনা-কল্পনার মাঝে এবার শোনা যাচ্ছে, এবার হয়তো নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তটা নিজেই নিচ্ছেন কোহলি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব ছাড়বেন কোহলি।

বছর দুয়েক ধরেই রঙিন পোশাকে ভিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে ভারতীয় ক্রিকেটমহলে।
ক্রিকেটের এই সংস্করণে কোহলির বদলে রোহিত শর্মাকেই দায়িত্ব দিতে আগ্রহী।

 

অনেকের মতে, কোহলি তিন ফরম্যাটেই নেতৃত্ব দেওয়ার দরকার নেই।
দায়িত্ব ছেড়ে চাপমুক্ত হলে ব্যাটিংয়ে মন দিতে পারবেন তিনি।

তবে যতোই সমালোচনা হোক না কেন নেতৃত্ব থেকে সরে দাঁড়াননি কোহলি।

এবার টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করের এক প্রতিবেদনে কোহলির অধিনায়কত্ব ছাড়ার দাবি করা হয়েছে।

Comments (0)
Add Comment