আফগান ইস্যুতে খোঁজ নেই কেন সৌদির?

ইসলামী বিশ্বে সৌদির প্রভাব-প্রতিপত্তি ও গ্রহণযোগ্যতা যে ক্রমাগত কমছে, সাম্প্রতিক আফগানিস্তান ইস্যুতে সেটি যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে। ১৯৮০ থেকে শুরু করে প্রায় দুই দশক আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য তাড়ানোর প্রক্রিয়ায় সম্মুখভাগে ছিল সৌদি আরব।

আফগান মুজাহিদীনদের অর্থ-সম্পদের অন্যতম প্রধান জোগানদাতাও ছিল তারা।

এরপর ১৯৯৬ সালে তালেবান বিদ্রোহীরা যখন কাবুলে সরকার গঠন করে, তখন যে তিনটি দেশ তাদের স্বীকৃতি দিয়েছিল, তাদের মধ্যে অন্যতম ছিল সৌদি আরব।
তালেবানের সেই সরকারকে প্রথম দুই বছর অর্থকড়ির জোগানও দিয়েছে রিয়াদ।
কিন্তু সেই তালেবানই যখন আবার ক্ষমতায়, তখন কাবুলে সৌদি দূতাবাস বন্ধ।
রিয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়সারা এক বিবৃতির বাইরে সৌদি সরকারের মুখ থেকে আফগান পরিস্থিতি নিয়ে আর কোনো কথা নেই।

এ প্রসঙ্গে মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ও রাজনৈতিক ঝুঁকি সম্পর্কিত পরামর্শক প্রতিষ্ঠান দ্য ইন্টারন্যাশনাল ইন্টারেস্টের প্রধান সামি হামদী বিবিসি বাংলাকে বলেন, আফগান দৃশ্যপট থেকে সৌদি আরব উধাও।
সারা বিশ্বে, এমনকি মুসলিম দুনিয়ায় সৌদি আরবের প্রভাব যে কমছে, এটি তারই নমুনা।

Comments (0)
Add Comment