দুই দশকের মধ্যে সিরিয়া গেলো প্রথম পাকিস্তানি ফ্লাইট

দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সিরিয়ার দামেস্কে প্রথম কোনো পাকিস্তানি ফ্লাইট অবতরণ করেছে।
সিরিয়ার গণমাধ্যম সানা এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হচ্ছে, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বিমানটি শুক্রবার করাচি থেকে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
যা ২০ বছরেরও বেশি সময় ধরে স্থগিত দুই দেশের বিমান চলাচল ফিরিয়ে আনার ইঙ্গিত দিয়েছে।
পাকিস্তানের বিমান বিমান পরিবহন মন্ত্রী গোলাম সারোয়ার খানের নেতৃত্বে একটি পাকিস্তানি প্রতিনিধি দল এবং ২৬ জন যাত্রী নিয়ে ইসলামাবাদ এবং দামেস্কের মধ্যে ফ্লাইট পুনরায় চালু হলো।

 

Comments (0)
Add Comment