কোচের ওপর ‘নাখোশ’ মেসি

দীর্ঘ ২১ বছর পর ফুটবল ক্লাব বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি।
তিনি নতুন ক্লাবে মানিয়ে নিতে পারবেন কি না, এ প্রশ্ন ছিলো অনেকেরই।
পিএসজির হয়ে তৃতীয় ম্যাচের পরই সে প্রশ্ন আরও বড় হয়ে দেখা দিলো।
কেননা তৃতীয় ম্যাচেই কোচের ওপর নাখোশ দেখা গেছে মেসিকে।

নেইমার জুনিয়র, কাইলিয়ান এমবাপে ও অ্যাঞ্জেল ডি মারিয়ার সঙ্গে লিওনেল মেসিকে রেখে আক্রমণাত্মক দল সাজিয়েছিলেন মাউরিসিও পচেত্তিনো।
কিন্তু ম্যাচের পুরোটা সময় খেলাননি মেসিকে, তুলে নেন ৭৬ মিনিটের সময়।
আর এ সিদ্ধান্তটিই মনঃপুত হয়নি মেসির। যা স্পষ্টই বোঝা গেছে তার অভিব্যক্তিতে।

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচেও হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি।
কিন্তু নতুন ক্লাব পিএসজির হয়ে খেলা তিন ম্যাচে গোলের খাতা খুলতে পারেননি বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার।
তবে এমন নয় যে, পিএসজির হয়ে জাদুকরী পারফরম্যান্সের ঝলক দেখাতে পারছেন না তিনি।

Comments (0)
Add Comment