দুই বছরের শিশুদেরও দেওয়া হবে টিকা!

বিশ্বের প্রথম দেশ হিসেবে দুই বছর বয়সী শিশুদের করোনার টিকার আওতায় নিয়ে আসছে লাতিন আমেরিকার দেশ কিউবা।
এরইমধ্যে শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় এ বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

করোনা মোকাবিলায় অনেক দেশই ১২ বছর বয়সী শিশুদের টিকার আওতায় নিয়ে এসেছে।
চীন ও ভেনেজুয়েলাসহ বেশ কয়েকটি দেশ আরও কম বয়সী শিশুদের টিকার আওতায় নিয়ে আসার কথা ভাবছে।
এরই মধ্যে সবাইকে ছাড়িয়ে গেছে লাতিন আমেরিকার ছোট্ট একটি দেশ কিউবা।

দেশটিতে দুই বছর বয়সী শিশুদের টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়েছে।
চলতি মাসে শুরু হওয়া এ কর্মসূচি শিশুদের স্কুলে ফেরানোর উদ্দেশ্যে চালু করা হয়েছে বলে জানিয়েছে কিউবা কর্তৃপক্ষ।

Comments (0)
Add Comment