রাতে মাঠে নামছে কলকাতা, খেলবেন তো সাকিব আল হাসান?

করোনাভাইরাসের ধাক্কা সামলে আবারও মাঠে গড়ালো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ।
আরব আমিরাতে রোববার রাতে চেন্নাই সুপার কিংস-মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ দিয়ে মাঠে গড়ালো দ্বিতীয় অংশ।

আজ আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে সাকিবের কলকাতা।
মাঠে নামার আগে অনুশীলনের সময় সাকিব বলেন, ‘কয়েক দিন পরই (আজ) প্রথম ম্যাচ। আমরা সবাই এর জন্য প্রস্তুত।
আমাদের সমর্থন করতে থাকুন। আমি আশা করছি, কেকেআর আসরের দ্বিতীয়ভাগে অসাধারণ খেলবে।’

Comments (0)
Add Comment