ঈদ পূর্ববর্তী জুলাই মাসের ১ থেকে ৫ তারিখ পর্যন্ত ঢাকা থেকে যশোর ও সৈয়দপুর রুটে প্রতিদিন নির্দিষ্ট দু’টি ফ্লাইটের অতিরিক্ত আরো একটি করে ফ্লাইট এবং ঢাকা থেকে রাজশাহী রুটে জুলাই এর ১ ও ৩ তারিখে দুটি অতিরিক্ত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা।
ঈদ পরবর্তীতে কর্মস্থলে ফেরার তাগিদে যাত্রীদের অতিরিক্ত চাহিদা থাকায় ইউএস- বাংলা এয়ারলাইন্স জুলাই এর ৯ ও ১০ তারিখ যশোর, সৈয়দপুর ও রাজশাহী থেকে ঢাকায় অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে।
প্রতি বছর ঈদ পরবর্তী পর্যটন নগরী কক্সবাজার যেন উৎসবের নগরীতে পরিনত হয়। ফলে ঈদের পর পর্যটকদের অতিরিক্ত চাপ বেড়ে যায় কক্সবাজারে। ফলে পর্যটকদের অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স জুলাই এর ৮ ও ১০ তারিখে নির্দিষ্ট ফ্লাইটের অতিরিক্ত দু’টি ফ্লাইট পরিচালনা করবে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ইউএস-বাংলা এয়ারলাইন্সের হটলাইন নম্বর ১৩৬০৫ এ। এছাড়া টিকেট রিজার্ভেশনের জন্য আপনার নিকটস্থ যেকোনো ট্রাভেল এজেন্ট অথবা ইউএস-বাংলা এয়ারলাইন্স এর নিজস্ব সেলস্ সেন্টারে যোগাযোগ করুন।