অক্টোবর থেকে ফের টিকা রপ্তানি শুরু করবে ভারত, অগ্রাধিকার পাবে বাংলাদেশ

প্রায় ছয় মাস বন্ধ রাখার পর ভারত পুনরায় তাদের উদ্বৃত্ত করোনাভাইরাসের টিকা আগামী অক্টোবর থেকে রপ্তানি শুরু করবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মনসুখভাই মান্ডভিয়া। তিনি জানান, অক্টোবরের শুরুতে বাংলাদেশসহ ভারতের প্রতিবেশী দেশগুলো আবার টিকা পেতে শুরু করবে।

মার্কিন যুক্তরাষ্ট্রে কোয়াডভুক্ত চার দেশের নেতাদের বৈঠকের আগে টিকা রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিল ভারত।
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের এক দিন আগে গতকাল সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন যে, প্রতিবেশী দেশগুলো অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবে।

টিকা রপ্তানির ঘোষণা আসার পর ঢাকায় ভারতীয় হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশের মতো অগ্রাধিকারের তালিকায় থাকা অংশীদাররা প্রথম দিককার প্রাপকের তালিকায় থাকবে। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কাসহ যেসব দেশে আবার টিকা পাঠানো হবে, তার পুরোটাই হবে সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড।

Comments (0)
Add Comment