বিশ্বের ৩০০ কোটি মানুষেরই পুষ্টিকর খাবার কেনার অর্থ নেই

বিশ্বের ৩০০ কোটি মানুষের পুষ্টিকর খাদ্য কেনার অর্থ নেই।
বর্তমানে ৮০ কোটি মানুষ ক্ষুধার্ত থাকে।
আর জমির আকার দুই হেক্টরের কম এমন ১১ শতাংশ জমিতেই উৎপাদন হচ্ছে বিশ্বের ৩১ শতাংশ খাদ্য।

এ অবস্থায় বৈশ্বিক খাদ্য ব্যবস্থাপনাকে আরো ন্যায্য, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক করা চ্যালেঞ্জ বলে মনে করছে জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ)।
তবে নীতিনির্ধারকরা কিছু সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে এ পরিবর্তন ঘটাতে পারেন বলে জানাচ্ছে ইফাদ।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের নেতৃত্বে ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ফুড সিস্টেম শীর্ষ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রধানরা অংশ নেবেন।
গত ১৮ মাসের প্রচেষ্টার একটি ফল হচ্ছে এ সম্মেলন। একে সামনে রেখে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইফাদ।
‘গ্রামীণ সমৃদ্ধির লক্ষ্যে খাদ্য ব্যবস্থাপনার রূপান্তর’ নামক এ প্রতিবেদন গ্রামীণ ফুড ভ্যালু চেইন গঠনে নীতি প্রণয়ন এবং বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করছে, যাতে পরিবেশের ক্ষতি না করে সব মানুষ পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য পায় এবং খাদ্য উৎপাদকরা উপযুক্ত আয় করতে পারে।

Comments (0)
Add Comment