টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই নিষিদ্ধ হবে আফগানিস্তান!

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই।
এর মধ্যেই একের পর ঝামেলার সম্মুখীন হচ্ছে আফগানিস্তান ক্রিকেট।
এমনকি বিশ্বকাপের আগেই ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি কর্তৃক নিষিদ্ধ হয়ে যেতে পারে আফগান জাতীয় ক্রিকেট দল।

গত মাসে আফগানিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে তালেবান।
ক্ষমতায় বসেই নারীদের খেলাধুলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান সরকার। তবে পুরষদের খেলাধুলায় কোনো সমস্যা নেই বলেই জানিয়েছে তারা।

তালেবানের এমন ঘোষণার পর থেকেই শোনা যাচ্ছিলো, নারী দল বিলুপ্ত ঘোষণা করা হলে আফগান পুরুষ দলেরও পূর্ণ সদস্যপদ বাতিল করবে আইসিসি।
এখন আরও জোরালো হয়েছে সেই সম্ভাবনা।

Comments (0)
Add Comment