ইরানের পারমাণবিক পরিকল্পনা ঠেকাতে কাজ করবে সৌদি

দীর্ঘদিন ধরে পারমানবিক অস্ত্র তৈরির চেষ্টা করে আসছে ইরান।
সেই পরিকল্পনা ঠেকাতে কাজ করবে সৌদি আরব।
বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এ কথা জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, বিশ্ব নেতারা যখন ২০‌১৫ সালের পারমাণবিক চুক্তি পুনর্বহাল করতে তেহরানের সঙ্গে আলোচনা শুরুর পরিকল্পনা করছেন ঠিক সেই মুহূর্তে এই আহ্বান জানালেন সৌদি বাদশাহ।

সাধারণ অধিবেশনে ভিডিও বার্তায় সৌদি বাদশাহ বলেন, ‘মধ্যপ্রাচ্যকে ব্যাপক বিধ্বংসী অস্ত্র মুক্ত থাকবে।
এ বিশয়ে জোর দিতে চায় সৌদি আরব।
ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপকে আমরা সমর্থন করি।’

Comments (0)
Add Comment