বিসিবির পরিচালক হতে চান খালেদ মাসুদ পাইলট

ক্রিকেট থেকে অবসরের পর আকরাম খান, খালেদ মাহমুদ সুজনরা বোর্ডের সঙ্গে জড়িয়ে পড়লেও তাদের সতীর্থ বাংলাদেশ দলের সাবেক উইকেটকিপার খালেদ মাসুদ পাইলটকে সেই ভূমিকায় দেখা যায়নি।
তবে এবার ক্রিকেটের সঙ্গে ভালোভাবেই সম্পৃক্ত হতে চান সাবেক এই অধিনায়ক।

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি নির্বাচন।
এই নির্বাচনের জন্য শুক্রবার পরিচালক পদে মনোনয়ন তুলেছেন খালেদ মাসুদ পাইলট। মনোনয়ন পত্র তুলে জানিয়েছেন পরিচালক হয়ে নিজের বিভাগ রাজশাহীর ক্রিকেট উন্নয়নের ইচ্ছের কথা।

পাইলট বলেন, ‘খুব ইচ্ছে ছিল ক্রিকেটের সঙ্গে কাজ করার।
অবসরের পর থেকে মাঠে, রুট লেভেলে কাজ করে আসছি।
রাজশাহী বিভাগ থেকে মনোনয়নপত্র তুললাম।
রাজশাহী বিভাগের কাউন্সিলররা যদি সহায়তা করেন আশা করি বোর্ডে আসব।
আমি আশা করি অভিজ্ঞতা বোর্ডের সঙ্গে ভাগাভাগি করতে পারব।
আমার যে মেধা আছে তার পুরোটা প্রয়োগ করতে চাই।’

Comments (0)
Add Comment