এবার দাড়ি কামানোতে তালেবানের নিষেধাজ্ঞা

আফগানিস্তানে সেলুনের নাপিতদের প্রতি তালেবান কড়া বার্তা দিয়েছে।
বার্তায় বলা হয়, কোনও ব্যক্তির দাড়ি কামানো যাবে না।
দেশটির হেলমন্দ প্রদেশের সেলুনগুলোতে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ঝুলিয়েছে তালেবান।

হেলমন্দ প্রদেশের তালেবান কর্তৃপক্ষ জানায়, দাড়ি কামানো ইসলামী আইনের পরিপন্থী।
যারাই এই আইনের ব্যত্যয় ঘটাবেন তাদের শাস্তি পেতে হবে। তালেবানের ধর্ম পুলিশ এ ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ হেলমন্দ প্রদেশের সেলুনগুলোতে একটি বিজ্ঞপ্তি টাঙানয় তালেবানের।
এতে তালেবান সতর্ক করে দিয়ে বলছে, চুল এবং দাড়ি কাটার ক্ষেত্রে অবশ্যই নাপিতদের শরিয়া আইন মানতে হবে। এ ব্যাপারে কারো অভিযোগ জানানোর অধিকার নেই।

এদিকে রাজধানী কাবুলের কিছু সেলুনের নাপিত জানিয়েছেন, তালেবানের তরফ থেকে ওই রকম বার্তা তারাও পেয়েছেন।
কাবুলের এক বিশিষ্ট নাপিত বলেন, ‘তালেবানরা আমাদের কাছে প্রায়ই আসে এবং দাড়ি ছাটা বন্ধ করার নির্দেশ দেয়।
তালেবানদের একজন আমাকে বলেছিল, আমরা ইসলামী শরিয়া মেনে কাজ করছি কি না তা ধরার জন্য গোপনে পরিদর্শক পাঠানো হবে।’

Comments (0)
Add Comment