এবার প্রেসিডেন্ট ম্যাখোঁর গায়ে ডিম নিক্ষেপ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়েছে।
জানা গেছে, ডিমটি ম্যাখোঁর গায়ে লেগেছে।
গতকাল সোমবার ফ্রান্সের লিও শহরে এক খাবার অনুষ্ঠানে ঘটনাটি ঘটেছে।

এ ঘটনা প্রসঙ্গে ফ্রান্সের প্রকাশনা লিও ম্যাগের সাংবাদিক ফ্লোরেন্স ল্যাগো বলেন, আমার চোখের সামনেই ডিমটি প্রেসিডেন্টের ঘাড়ে পড়ার পর মেঝেতে পড়ে ফেটে যায়।

এক ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্যে ম্যাখোঁর ঘাড়ের ওপর কিছু একটা পড়লে তটস্থ হয়ে ওঠে সবাই।
পরে ভিড়ের মধ্যে এক ব্যক্তিকে আটক করতেও দেখা যায় ওই ভিডিওতে।

Comments (0)
Add Comment