বিমানসংস্থা এয়ার ইন্ডিয়ার মালিকানায় টাটা গোষ্ঠী

চরম অব্যবস্থাপনার কারণে লোকসান গুনতে গুনতে ঋণে জর্জরিত হয়ে পড়া ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার মালিকানা পেতে যাচ্ছে টাটা গোষ্ঠী।

শুক্রবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের এক সূত্রে তথ্য জানা গেছে।

সূত্র জানায়, টাটা সন্সের জমা দেওয়া দরপত্রটি গ্রাহ্য হয়েছে।
এর ফলে ঋণের চাপে ধুঁকতে এয়ার ইন্ডিয়ায় প্রায় ৮৪ শতাংশ শেয়ার চলে যাবে রতন টাটার সংস্থার হাতে।

জানা গেছে, বহুদিন ধরেই এয়ারলাইনটি বিক্রির চেষ্টা করেছে দেশটির সরকার।
একারণে সংস্থাটিকে বেসরকারি খাতে তুলে দিতে চেয়েছিলেন ভারতীয় নীতিনির্ধারকরা।
এরই অংশ হিসেবে চলতি বছরের এপ্রিলে আগ্রহীদের কাছে দরপত্র আহ্বান করেছিল সংস্থাটি।

Comments (0)
Add Comment