মমতার মুখ্যমন্ত্রিত্বের ভাগ্য জানা যাবে রোববার

নির্বিঘ্নে শেষ হলো পশ্চিমবঙ্গের তিন আসনের উপনির্বাচন।
মুখ্যমন্ত্রিত্ব ধরে রাখতে এই নির্বাচনে জেতার বিকল্প নেই তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীর।
এ কারণে তার আসন ভবানীপুরের দিকেই নজর সবার।
কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সেখানেও ভোটগ্রহণ হয়েছে অবাধে।
এখন অপেক্ষা ভোটগণনা ও ফল ঘোষণার।
আর তার জন্য অপেক্ষা করতে হবে রোববার (৩ অক্টোবর) পর্যন্ত।

হিন্দুস্তান টাইমসের খবর বলছে, রাজ্যের তিন আসনে উপনির্বাচন নির্বিঘ্নে হলেও ভবানীপুরে ভোটার উপস্থিতি হতাশ করেছে তৃণমূল কংগ্রেসকে।
শমসেরগঞ্জ ও জঙ্গিপুরে প্রায় ৮০ শতাংশ ভোট পড়লেও ভবানীপুরে এর হার ৬০ শতাংশ পেরোবে কিনা সন্দেহ।

এদিন বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদে সব আসনেই নির্বাচন হয়েছে শান্তিপূর্ণভাবে।
ভবানীপুরে ভুয়া ভোটারের অভিযোগ তুলেছিল বিজেপি।
গাড়ি ভাঙচুর হয়েছে দলটির নেতা কল্যাণ চৌবের।
তবে তৃণমূলের দাবি, ভোটে কোনো কারচুপি হয়নি। মমতা বিপুল ভোটেই জিতবেন।

Comments (0)
Add Comment