বাংলাদেশের জয়কে হাস্যকর বলেছেন ভারতের কোচ ইগর

সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে শুক্রবার ফুটবল খেলে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ।
৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশের ডিফেন্ডার তপু বর্মণ।
সেই গোলেই জয় পায় বাংলাদেশ।

কিন্তু বাংলাদেশের পাওয়া পেনাল্টিকে হাস্যকর বলেছেন ভারত দলের ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচ।
একই দিনে দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলে জিতেছে নেপাল।
দুটি ম্যাচের তুলনা করতে গিয়ে ইগর বাংলাদেশের জয় নিয়ে এমন কটাক্ষ করলেন।

গোলডটকমকে ইগর স্টিমাচ বলেন, ফল যেন আমাদের পক্ষে থাকে আমরা সেভাবে খেলব। নেপাল একবার প্রতি আক্রমণে গিয়ে ম্যাচটি তারা জিতেছে।
মালদ্বীপ ভালো ফুটবল খেলেছে। অন্যদিকে হাস্যকর পেনাল্টির কারণে জিতেছে বাংলাদেশ। আমরা জানি না খেলায় কী ফল হবে। আমাদের সবকিছুর সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।

Comments (0)
Add Comment