সুখবর পেলেন নাসির হোসেন

সময়টা একদমই ভালো যাচ্ছে না ক্রিকেটার নাসির হোসেনের।
ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে যাচ্ছে।
স্ত্রী তামিমার সঙ্গে তার বিয়ে অবৈধ বলে প্রতিবেদন দিয়েছে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)।
এ নিয়ে চরম বিপাকে পড়েছেন নাসির।
আর এই ঝড়ের মধ্যেই সুখবর পেয়েছেন এ অলরাউন্ডার।

আসন্ন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) জন্য ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন এ অলরাউন্ডার।
ইয়ো ইয়ো টেস্টে পেয়েছেন ১৭ নম্বর।

শনিবার মিরপুরে ফিটনেস টেস্টে অংশ নেন এনসিএলে খেলার অপেক্ষায় থাকা ক্রিকেটাররা। দলগুলোর প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে মূল স্কোয়াডে জায়গা পাবেন।

অর্থাৎ এনসিএলে খেলতে আর কোনো বাধা রইল না নাসিরের।

Comments (0)
Add Comment