আফগানিস্তানের কাবুলে মসজিদের কাছে বিস্ফোরণ, বহু প্রাণহানির শঙ্কা

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদের বাইরে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।
রোববার আফগান তালেবান এ তথ্য নিশ্চিত করেছে।
হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তালেবান মুখপাত্র জানিয়েছেন, কাবুলের ঈদ গাহ মসজিদের গেটের বাইরে একটি বোমা বিস্ফোরিত হয়।
এসময় সেখানে তালেবান নেতা জাবিউল্লাহ মুজাহিদের মায়ের স্মরণে একটি অনুষ্ঠান চলছিলো।
বিস্ফোরণে বেশ কয়েকজন মারা গেছেন।

আব্দুল্লাহ নামে স্থানীয় এক দোকানদার বার্তা সংস্থা এএফপি’কে বলেন, আমি ঈদ গাহ মসজিদের কাছে গুলির পর বিস্ফোরণের শব্দ শুনেছি।
বিস্ফোরণের কয়েক মুহূর্ত আগে তালেবান মসজিদের রাস্তা বন্ধ করে দিয়েছিল বলেও জানিয়েছেন তিনি।

Comments (0)
Add Comment