ইতালিতে ভবনের ওপর ভেঙে পড়ল প্লেন

ইতালিতে একটি ভবনের ওপর প্লেন বিধ্বস্তের ঘটনায় ৮ জন নিহত হয়েছে। ব্যক্তিগত একটি ছোট প্লেন একটি খালি অফিস ভবনের ওপর ভেঙে পড়ে।
দেশটির উত্তরাঞ্চলীয় মিলান শহরে ওই দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় প্লেনের সব আরোহী প্রাণ হারিয়েছেন।

প্লেনটি মিলানের লিনেট বিমানবন্দর থেকে সার্ডিনিয়া দ্বীপের দিকে যাচ্ছিল।
কিন্তু উড্ডয়নের পর এটি গন্তব্যে পৌঁছানোর আগেই বিধ্বস্ত হয়।

প্লেনটির পাইলট ছিলেন রোমানিয়ার ধনকুবের ড্যান পেট্রেস্কু (৬৮)।
ইতালির গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনায় ওই পাইলট, তার স্ত্রী এবং তাদের ছেলে নিহত হয়েছেন।

Comments (0)
Add Comment