মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র আঁকা সেই সুইডিশ কার্টুনিস্ট দুর্ঘটনায় নিহত

মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র আঁকা সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
দেশটির স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিকস পুলিশের একটি গাড়িতে চড়ে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কইয়ার্ড শহরে ভ্রমণ করছিলেন এবং সে সময় একটি ট্রাকের সঙ্গে ওই গাড়িটির সংঘর্ষ ঘটে।

ওই দুর্ঘটনায় পুলিশের দুই কর্মকর্তাও নিহত হয়েছেন এবং ট্রাক চালক আহত হয়েছেন।
৭৫ বছর বয়সী ভিকস তার আঁকা ব্যঙ্গচিত্রের কারণে হত্যার হুমকি পেয়েছিলেন।
এ কারণে তাকে পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছিল।

২০০৭ সালে তার আঁকা ছবি প্রকাশিত হলে বহু মুসলিম ক্ষুব্ধ হয়ে ওঠেন। ইসলাম ধর্মে মহানবীর ছবি আঁকার অনুমতি নেই।
একে ধর্ম অবমাননা হিসেবেই দেখা হয়।
ভিকস মহানবীর ব্যঙ্গচিত্র আকার পর থেকেই তাকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল।

Comments (0)
Add Comment