অবসর নিয়ে মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্বে ছয় ম্যাচের পাঁচ ইনিংসে ব্যাট হাতে নেমেছেন মহেন্দ্র সিং ধোনি।
রান করেছেন মাত্র ৪৭।
চারিদিকে তুমুল সমালোচনা চেন্নাই সুপার কিংস অধিনায়ককে নিয়ে।
এমন সময় অবসরের বিষয়ে কথা বললেন ৪০ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটার।

চলমান আইপিএলে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে ধোনির দল।
গেল আসরে লিগ পর্ব থেকেই ছিটকে যায় সুপার কিংসরা।

ধারণা করা হচ্ছিল এটাই ভারতের ইতিহাসের সফলতম অধিনায়কের শেষ আইপিএল।
যদিও চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথন আগেই জানিয়েছিলেন, আইপিএলের ২০২২ সালের আসরেও খেলবেন ধোনি।
মঙ্গলবার চেন্নাই সমর্থকদের সঙ্গে অনলাইনে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এমএসডি। নিজেই বিষয়টি স্পষ্ট করেছেন, চেন্নাইয়ে সমর্থকদের সামনে খেলতে চান বিদায়ী ম্যাচ।

‘আমি যখন অবসর নিবো, তখন আপানাদের সুযোগ হবে বিদায় জানানোর।
আশাকরি আমি চেন্নাইয়ে থাকবো। সেখানেই আমার শেষ ম্যাচে নামবো।
পাশাপাশি ভক্তদের সঙ্গেও দেখা করবো।’ বলেন ধোনি।

Comments (0)
Add Comment