তুরস্কের দেওয়া খাদ্য সহায়তা পাবেন ১৬ হাজার আফগান

সংকটে নিমজ্জিত আফগানিস্তানে ৩৩ টন খাদ্য সহায়তা দিয়েছে তুরস্ক।
যা ১৬ হাজার আফগানের এক মাস খাদ্যের চাহিদা মেটাবে ।

তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়।

সোমবার তুরস্কের রেড ক্রিসেন্ট এসব সহায়তা কাবুলে এক অনুষ্ঠানের মাধ্যম দেশটিতে সংশ্লিষ্টদের হাতে তুলে দেয়।

খবরে বলা হয়, এসব খাবার ১৬ হাজার মানুষের এক মাসের চাহিদা মেটাবে।

কাবুলে তুরস্কের রাষ্ট্রদূত জিহাদ এরগিনে বলেন, সামনের মাসগুলোতে আরও সহায়তা দেওয়া হবে।

খাদ্য সহায়তা তুলে দেওয়ার সময় এরগিনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আফগানিস্তানে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

Comments (0)
Add Comment