ইইউ-জার্মানির চাপে দেশে ফিরছেন ৮১৬ বাংলাদেশি

জার্মানিতে অবৈধভাবে বসবাসরত আটক ৮১৬ জন অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বার্লিনের বাংলাদেশ দূতাবাস।
সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ২৬ তারিখে অভিবাসনে ব্যর্থ প্রায় ৫৫ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর বিষয়টি চূড়ান্ত বলে জানা গেছে।

জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ইউরোপীয় ইউনিয়নসহ জার্মানির চাপে নানা কারণে অবৈধ হয়েপড়া এসব বাংলাদেশিকে ফেরত পাঠাতে হচ্ছে। যাদের ফেরত পাঠানো হবে তাদের সব তথ্য এরই মধ্যে দেশের কয়েকটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাই করা হয়েছে।
ফেরত পাঠানোর দিনে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সঙ্গে থাকবে জার্মানির কমপক্ষে ১৫০ জনের বিশেষ একটি বাহিনী।
এরই মধ্যে বার্লিনের বাংলাদেশ দূতাবাস থেকে তারা ভিসাও নিয়েছেন বলে জানান তিনি।

Comments (0)
Add Comment