খাঁচা ভেঙে পালালো চিতা, এলাকায় আতঙ্ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়গ্রাম জেলার একটি চিড়িয়াখানা থেকে চিতাবাঘ পালিয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খাঁচা ভেঙে পালিয়ে যায় বাঘটি, এই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে বলা হয়, চিতা বাঘটি ছিলো ঝাড়গ্রাম জেলার মিনি চিড়িয়াখানায়।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তল্লাশি শুরু করেছেন বনকর্মীরা।
মাইক-প্রচার করে ঝাড়গ্রাম শহরের পাশাপাশি লাগোয়া এলাকার বাসিন্দাদের সতর্কবার্তা জানিয়েছে প্রশাসন।

ঝাড়গ্রাম চিড়িয়াখানা থেকে পলাতক চিতাবাঘ, আতঙ্কে শহরবাসী – GNE BANGLA

মাইকে বলতে শোনা গেছে, ‘একটি বিশেষ ঘোষণা, ডিয়ার পার্ক (মিনি জু) খাঁচা থেকে একটি চিতাবাঘ পালিয়ে গেছে। সতর্ক থাকুন ,সাবধানে থাকুন।
যদি এ ধরনের কোনো জন্তু দেখতে পান তাহলে ঝাড়গ্রাম থানায় বা বন দফতরে খবর দিন।’ সতর্কবার্তা জারি করা হয়েছে পাশের জেলা পশ্চিম মেদিনীপুরের ধেড়ুয়াতেও।

এ প্রসঙ্গে রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) দেবল রায় বলেন, ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানার দুটি চিতাবাঘের মধ্যে একটি খাঁচা থেকে পালিয়ে গেছে।
এই খাঁচার জালে কিছু মেরামতের কাজ হচ্ছিল।
কাজের ত্রুটির কারণে কিছুটা ফাঁক ছিল, সেখান থেকেই চিতাবাঘটি পালিয়ে যায়।

Comments (0)
Add Comment