তালেবানি শাসন: শিয়া মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০০

আফগানিস্তানে একটি মসজিদে শক্তিশালী বিস্ফোরণে প্রায় ১০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি।

এ ছাড়া প্রায় ৯০ জন মারাত্মক আহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

তালেবান মুখমাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের শিয়া মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
শুক্রবার জুমার নামাজের সময় বিস্ফোরণ হয় বলে জানিয়েছে তালেবান সরকারের প্রশাসন।

হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বিস্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারী সাঈদ খোস্তি।

Comments (0)
Add Comment