এবার ভারতকে চরম হুমকি দিল তালেবান

আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর তালেবানের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত।
সেই লক্ষ্যে কাতারের রাজধানী দোহায় ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের খবরও জানিয়েছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
তবে এবার পাওয়া গেল তালেবানের উলটো সুর। ভারতের সংবাদ মাধ্যম জি নিউজ জানিয়েছে, আফগানিস্তানে কোনও ধরনের সামরিক শক্তি প্রদর্শনের চেষ্টা করলে ভারতকে উচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তালেবান।

তালেবানের মুখপাত্র মুহাম্মদ সুহাইল শাহিন বলেন, ভারত যদি আফগানিস্তানে কোনো ধরনের সামরিক শক্তি প্রদর্শনের চেষ্টা করে, তবে ফল হবে মারাত্মক ভয়ঙ্কর।

আফগানিস্তানে অন্য দেশের সেনা থাকলে কী হতে পারে, তা আগেই দেখা হয়ে গেছে বলে মন্তব্য করেন সুহাইল শাহিন।
আফগানিস্তানে তালেবান শাসন কায়েম হওয়ায় সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি পাবে বলে আন্তর্জাতিক মহল যে আশঙ্কা করছে, সে আশঙ্কার কোনও ভিত্তি নেই বলে দাবি করেন মুহাম্মদ সুহেল শাহিন।

Comments (0)
Add Comment