আইপিএলের প্লে-অফের সূচি

তিন দলের টিকিট নিশ্চিত ছিলো আগেই।
চতুর্থ দল হিসেবে কলকাতা নাইট রাইডার্সের নামও ছিলো প্রায় চূড়ান্ত।
তবু গাণিতিক হিসেবে টিকে ছিলো বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের সম্ভাবনা।
তবে শেষ পর্যন্ত তেমন নাটকীয় কিছু হয়নি।
নেট রানরেটের হিসেবে মুম্বাইকে পেছনে ফেলে কলকাতাই পেয়েছে প্লে-অফের টিকিট।

প্রথম পর্বের ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সবার ওপরে দিল্লি ক্যাপিট্যালস।
এরপর সমান ১৮ পয়েন্ট করে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংসের। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় দুই নম্বরে চেন্নাই আর তিনে ব্যাঙ্গালুরু।
আর মুম্বাইয়ের সমান ১৪ প’য়েন্ট নিয়েও চার নম্বর জায়গা দখল করেছে কলকাতা।

রাউন্ড রবিন লিগের খেলা শেষে একদিন বিরতি রয়েছে আইপিএলে।
রোববার থেকে শুরু হবে শিরোপার লড়াই প্লে-অফ রাউন্ড।
যেখানে কোয়ালিফায়ার-১ ম্যাচে মুখোমুখি হবে টেবিলের শীর্ষে থাকা দুই দল চেন্নাই ও দিল্লি।
পরদিন এলিমিনেটর ম্যাচে লড়বে তিনে থাকা ব্যাঙ্গালুরু ও চার নম্বরে থাকা কলকাতা।
কোয়ালিফায়ার-১ ম্যাচের জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে।
তবে বাদ পড়বে না হেরে যাওয়া দল। তারা অপেক্ষায় থাকবে এলিমিনেটর ম্যাচের জয়ী দলের। এ দুই দলের মধ্যে হবে কোয়ালিফায়ার-২’র লড়াই। সেই ম্যাচের জয়ী দল পাবে ফাইনালের দ্বিতীয় টিকিট।

Comments (0)
Add Comment