সৌদিতে বিমানের জিএসএ নিয়োগ নিয়ে চলছে প্রভাবশালী মহলের দৌড়ঝাঁপ।
এবার পাকিস্তানী কোম্পানিকে জিএসএ দেয়ার সব আয়োজন চ‚ড়ান্ত করেছে বিমান। বিতর্কিত ওই কোম্পানির বিরুদ্ধে কাগজপত্র জালিয়াতি, অদক্ষতা, অযোগ্যতা ও জঙ্গী অর্থায়নের মতো অভিযোগ থাকার পরও সেগুলো আমলে নেয়া হচ্ছে না।
অভিযোগ রয়েছে বাংলাদেশ বিমানের মার্কেটিং শাখার আগ্রহ ইলাফের প্রতি আর পর্ষদের বিবেচনায় রয়েছে মুসাইদ।
দুটোই পাকিস্তানী মালিকাধীন সৌদি আরবের কোম্পানি।
বিষয়টি এখন গোয়েন্দা সংস্থা পর্যবেক্ষণে রয়েছে।
গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের পরপরই এ বিষয়ে সিদ্ধান্ত চ‚ড়ান্ত করা হবে বলে জানিয়েছে বিমান সূত্র।
জানতে চাইলে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি বলেন- পাকিস্তানী কোম্পানিকে বিমানের জিএসএ দেয়ার পক্ষে নই আমি।
যদিও এসব কথা এক পক্ষের বিরুদ্ধে আরেক পক্ষের স্বার্থনির্ভর।
যারা ব্যবসা পায় না-তারাই এসব কথা বলে।
তারপরও বিষয়টি বেশ গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে।
সূত্রঃ দৈনিক জনকন্ঠ