মিসরে সাত বছরের মধ্যে প্রথম লিবীয় উড়োজাহাজ

সাত বছরের মধ্যে প্রথম ত্রিপোলির মিতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লিবিয়ার একটি ফ্লাইট কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
মিসরীয় গণমাধ্যমের বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদলু এমন খবর দিয়েছে।

আল-আহরাম পত্রিকা বলছে, লিবীয় এয়ারলাইনসের ফ্লাইটে ২৫৫ যাত্রী ছিলেন।
এ৩৩০ মডেলের লিবীয় এয়ারলাইনসকে স্বাগত জানাতে কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে উদযাপনেরও আয়োজন করা হয়েছে।

শনিবার দিন শেষে যাত্রী নিয়ে বিমানটির ত্রিপোলি যাওয়ার কথা রয়েছে।
সাত বছর বন্ধ থাকার পর ৩০ সেপ্টেম্বর কায়ারো আন্তর্জাতিক বিমানবন্দর ও লিবিয়া বিমানবন্দরের সরাসরি বিমান চলাচল শুরু হয়।

২০১১ সালে শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে উৎখাত ও হত্যার পর গৃহযুদ্ধে বিধ্বস্ত হয়ে যায় লিবিয়া। শান্তি প্রতিষ্ঠার জন্য ইতিমধ্যে জাতীয় ঐক্য সরকার গঠন করা হয়েছে দেশটিতে। আগামী ডিসেম্বরে আফ্রিকান দেশটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

জুলাইয়ে নিউইয়র্ক টাইমস বলছে, তারা সাদি গাদ্দাফির ভাই সাইল আল-ইসলাম গাদ্দাফির সাক্ষাৎকার নিয়েছেন।
জিনতান শহরে তিনি কয়েক বছর বন্দি ছিলেন।
ডিসেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রার্থী হতে পারেন।

Comments (0)
Add Comment