শ্রীলঙ্কার বিপক্ষে অনিশ্চিত অধিনায়ক মাহমুদউল্লাহ

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। তবে এই ম্যাচটিতে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

পিঠের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় মাহমুদউল্লাহ এই ম্যাচে বিশ্রামে থাকতে পারেন বলে জানিয়েছেন দলের নির্বাচক হাবিবুল বাশার, ‘চোট নিয়ে খুব বেশি দুশ্চিন্তা নেই। (মাহমুদউল্লাহ) রিয়াদের হালকা পিঠের ব্যাথা আছে। মূল খেলা শুরু হলে খুব একটা বিশ্রামের সুযোগ নেই।
একের পর এক ম্যাচ আছে। যে কারণে আমরা কোনো ঝুঁকি নিচ্ছি না।
ওকে হয়তো কালকের ম্যাচেও বিশ্রাম দেওয়া হবে। যেহেতু অভিজ্ঞ ক্রিকেটার, তাকে একটু বিশ্রাম দিয়ে ম্যাচের আগে প্রস্তুত করার চেষ্টা করব।’

Comments (0)
Add Comment