বাধ্যতামূলক কোয়ারেন্টাইন তুলে নিচ্ছে সিডনি

চলতি বছরের নভেম্বর থেকে টিকার ডোজ সম্পন্ন করা ভ্রমণকারীদের জন্য সিডনিতে কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা তুলে নেওয়া হচ্ছে।
তবে বিষয়টি এখনো ফেডারেল অনুমতির অপেক্ষায়। খবর বিবিসির।

দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন শুক্রবার ঘোষণা করা নিউ সাউথ ওয়েলসের পরিকল্পনার বিষয়ে এখনও সাড়া দেননি।
কিন্তু যদি এটি অনুমতি পায় তাহলে করোনা মহামারির পর অস্ট্রেলিয়া ভ্রমণের এটিই প্রথম পদক্ষেপ হবে, ভ্রমণকারীদের জন্য।

নিউ সাউথ ওয়েলসের প্রধান ডোমেনিক পেরোটে বলেন, ১ নভেম্বর থেকে নিউ সাউথ ওয়েলস ও সিডনি সবার জন্য খুলে দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা নিশ্চিত করে বলতে চাই যে, আমরা সবাইকে সমান চোখে দেখি এবং যদি আপনি পুরোপুরি টিকাগ্রহণ করেন তাহলে এই চমৎকার রাজ্যে আপনি আসতে পারেন।

 

Comments (0)
Add Comment