‘বিশ্বকাপে বাংলাদেশ আন্ডারডগ নয়’

রোববার থেকে শুরু হচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি।
মাঠের খেলা শুরুর আগে অংশগ্রহণকারী সব দলের সম্ভাবনা-সামর্থ্য নিয়ে প্রতিবেদন করেছে আইসিসি।
শুক্রবার প্রকাশ করা হয়েছে বাংলাদেশ দলের প্রিভিউ প্রতিবেদন।

সেই প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে ‘এখন আর আন্ডারডগ নয়, বিশ্বকাপে দানব শিকারে প্রস্তুত বাংলাদেশ।’
বাংলাদেশ দল যে এখন আর শুধুই অংশগ্রহণের জন্য বিশ্বকাপ খেলতে যায় না, সে বিষয়টিই উল্লেখ করেছে আইসিসি।
পাশাপাশি বিশ্বকাপে টাইগারদের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

Comments (0)
Add Comment